ভারতের কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে টুইট করায় সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে ষড়যন্ত্র এবং ধর্মের ভিত্তিতে শত্রুতা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে সিএনএনের একটি সংবাদ শেয়ার করে নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। এর আগে ঐ একই লিংক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিহানা। রিহানা কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’
এদিকে সর্বেশেষ একটি টুইট বার্তায় গ্রেটা বলেন, আমি এখনো কৃষক এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনো হুমকি, ঘৃণা অথবা মানবাধিকার লঙ্ঘন আমাকে সরাতে পারবে না।
I still #StandWithFarmers and support their peaceful protest.
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
