আপনার রাশিফল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮

৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না। আপনজন কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্যক্ষেত্রে ভুল  বোঝাবুঝি এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আবেগ সংযত রাখুন। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বাড়বে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থযাত্রা হতে পারে।