করোনা মুক্তির পথে বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড টেস্টিং কিট উদ্ভাবক দলের প্রধান অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশ যখন সংকটাপন্ন তখন বাংলাদেশ করোনা মুক্তির পথে। 

ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এটি আমার আনন্দের বিষয়, ছয় মাস পূর্বে আমি যে পূর্বাভাস দিয়েছিলাম তার প্রতিফলন ঘটেছে। দেশের মানুষ যখন করোনা রোগের ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে শীতকালের জন্য আতঙ্কিত ছিল তখন আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম যে, জানুয়ারি মাসে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শতকরা ৮০ শতাংশ কমে যাবে। আমি ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডাটা নিয়ে একটি প্লট করে দেখলাম বিষয়টি তেমনটিই হয়েছে।’

অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। ছবি: সংগৃহীত

‘আমার এই ভেবে ভালো লাগছে যে, পৃথিবীর অন্যান্য দেশ যখন সংকটাপন্ন তখন বাংলাদেশ করোনা মুক্তির পথে ও আসুন আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর সমস্ত দেশের করোনা মুক্তির জন্য প্রার্থনা করি।’

গত ১৩ আগস্ট ২০২০ একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,‘ আগামী শীত মৌসুমে অর্থাৎ জানুয়ারির মধ্যেই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৮০ ভাগ কমে আসবে।’

ইত্তেফাক/জেডএইচ