বিদ্যুত্যের লোডশেডিং কমাতে হবে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

এখন এই সময়ে মাঠে মাঠে চাষাবাদ শুরু হয়ে গেছে। বিশেষ করে ধানগাছ রোপণ করা শুরু হয়েছে। আর ধানগাছ রোপণে যেটা বেশি দরকারি সেটা হলো পানি। যেটা আমরা সেচের মাধ্যমে পেয়ে থাকি। কিন্তু সেচ তো চলে বিদ্যুত্ দিয়ে। দেখা যাচ্ছে ইদানীং অনেক বেশি লোডশেডিং হচ্ছে। যার ফলে চাষাবাদে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যথাসময়ে জমিতে সেচ না দিতে পারায় ফসল ফলাতেও অনেক সমস্যা হচ্ছে। ফলে এই সমস্যা মোকাবিলায় লোডশেডিং কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

সোহানুর রহমান সোহাগ

বলদিয়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম