অস্পষ্টতার বেড়াজালে অনার্স শিক্ষার্থীরা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবশিষ্ট থাকা অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সদের পরীক্ষা  নেওয়ার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। প্রশ্ন হলো—বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের সম্পর্কে সরকার, ইউজিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী সিদ্ধান্ত নিচ্ছে বা নেবে তা অস্পষ্ট। ইন্টারনেট সমস্যা, ডিভাইস সমস্যাসহ বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত। যারা অনলাইন ক্লাস করেছে তাদের জন্য এই পদ্ধতি কতটুকু ফলপ্রসূ হচ্ছে তা স্পষ্ট নয়। অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করা সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হলে তা কতটুকু যৌক্তিক তা ভেবে দেখা প্রয়োজন। তাহলে এর সমাধান কী? করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া হবে নাকি সেশনজট এড়াতে সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া হবে নাকি অটোপ্রমোশন—সবকিছু অস্পষ্টতার বেড়াজালে আটকে আছে। ফলে সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি—আমাদের বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হোক। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সেটা যেন শিক্ষার্থীবান্ধব হয়।

মো. আরিফুল ইসলাম

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ

 রাজশাহী বিশ্ববিদ্যালয়