গৃহবধূকে ধর্ষণের মামলায় রাজশাহী রেল স্টেশনের স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদ গ্রেফতার হয়েছেন। বুধবার রাতে নাটোরের মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদের অবস্থান জেনে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে নাটোর থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
