জাপানের বৈশ্বিক এয়ার স্পেসালিস্ট ডাইকিন বাংলাদেশের বাজারে ৯টি মডেলের এয়ার কন্ডিশনার (এসি) উন্মোচন করেছে। এর মধ্যে ইনভার্টার ও নন-ইনভার্টার উভয় ধরনের মডেলই রয়েছে। ডাইকিনের তৈরি এই রুম এয়ারকন্ডিশনার বাজারজাতকরণ কার্যক্রমের স্থানীয় অংশীদার হয়েছে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। এসিগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাইকিনের ভাইস প্রেসিডেন্ট মনোজ আগরওয়াল, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর অপারেশন্স ইয়ামীন শরিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে ডাইকিনের নতুন বাজারজাতকৃত এসিগুলোর দাম ৬৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু হবে
