সূচকের বড় উত্থানের দিনেও কমেছে লেনদেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

আগের দিনের মতোই গতকাল বৃহস্পতিবারও উত্থানে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল সূচকের সঙ্গে লেনদেন অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকেও কম হয়েছে। শেয়ারবাজারের তথ্যে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৭১৩ কোটি ৫৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮১ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৪ কোটি ৬১ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ দশমিক ৭৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ২৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১ দশমিক ৩০ পয়েন্টে, ২১৭৩ দশমিক ৭৩ পয়েন্ট এবং ১২১১ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৭ দশমিক ৪৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৬টির বা ২৯ দশমিক ৮৬ শতাংশের এবং ১১৬টির বা ৩২ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ দশমিক ১৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, কমেছে ৬৮টির আর ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।