ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯ দশমিক ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মীর আখতার হোসাইনের। ডিএসই সূত্রে জানা গেছে, আগের দিন বুধবার মীর আখতার হোসাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯০ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ারের ৮ দশমিক ১০ শতাংশ, এমআই সিমেন্টের ৫ দশমিক ২৩ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ৭২ শতাংশ, রবি আজিয়াটার ৪ দশমিক ০৫ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩ দশমিক ৭০ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, সোনালী আঁশের ৩ দশমিক ৩৭ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৫৬ শতাংশ এবং ওয়ালটনের শেয়ার দর ২ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
