কটন শিল্প নিয়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯

গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় ব্রাজিলে উত্পাদিত তুলা বাংলাদেশে বস্ত্র শিল্পে ব্যবহারের বিষয়ে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন, ব্রাজিলিয়ান কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, ব্রাজিলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশন, এপেক্স ব্রাজিল ও ব্রাজিল দূতাবাস ঢাকার যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রিপাবলিক অব ব্রাজিলের কৃষিমন্ত্রী, বাংলাদেশ অ্যাম্বাসি ব্রাজিল এবং ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসসহ দুই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। বাংলাদেশ পক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ আইউব।— প্রেস বিজ্ঞপ্তি