মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫১

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি ও তা সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার বিদেশি মদ, ২ দশমিক ৫ লিটার স্প্রিট ও ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ৩৪টি মামলা হয়েছে।