মাইলস্টোন ও মণিপুর স্কুলের সাবেক শিক্ষার্থী এবং ইত্তেফাকের সাংবাদিক ফাইজুল ইসলামের একমাত্র কন্যা ফাইজা তাহসিনা সূচির আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে ১৮ নং সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট থেকে স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিভাবে নিহত হয় পঞ্চম শ্রেণির ছাত্রী ফাইজা (৯)। তার স্মরণে আজ ফাইজা ফাউন্ডেশন ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও অসহায় পথশিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
