অজেদার রহমান খাঁন চৌধুরী
কলারোয়া রিপোর্টার্স ক্ল্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের পিতা সমাজসেবক আলহাজ অজেদার রহমান খাঁন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ বাদ জুমা মরহুমের মাগফিরাত কামনা করে কলারোয়ার খাসপুর মোড়স্থ চৌধুরী জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
