বাজে শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

বৃষ্টির কারণে শেষ সেশনে মাঠে গড়াল না একটি বলও। তাই দুই সেশনের পুঁজি নিয়েই শেষ করতে হয় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন। যেখানে বাবর আজম (৭৭*) ও ফাওয়াদ আলমের (৪২*) ব্যাটে স্বস্তিতে আছে স্বাগতিক পাকিস্তান।  ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শেষ করে তারা।

অথচ করাচি টেস্টে হারের গ্লানি ভুলে গতকাল সকালে ঘুরে দাঁড়ানোর ঝলক দেখিয়েছিল। টস হেরে মাত্র ২২ রানেই তিন উইকেট তুলে নেয় সফরকারীরা। এরপরই প্রতিরোধ গড়েন বাবর-ফাওয়াদ। ১২৩ রানের এই জুটিতে ঢাকা পড়ে যায় পাকিস্তানের বাজে শুরুর সময়টি। যার ফলে কোনো উইকেট না হারিয়েই লাঞ্চ ও চা বিরতিতে যায় তারা। প্রোটিয়াদের হয়ে বাহাতি স্পিনার কেশভ মহারাজ নেন দুটি উইকেট ও আরেকটি যায় পেসার অ্যানরিচ নরকিয়ার পকেটে।