এক দিনে ১৩ মৃতের ১১ জনই ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এ সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।