বিক্ষোভের মুখে নার্সিং নিবন্ধন পরীক্ষা স্থগিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৬

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের আজ শুক্রবারের কমপ্রিহেনসিভ (নিবন্ধন) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নার্সিং শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।