বাঁশখালীতে পৃথক স্থানে বন্যহাতির আক্রমণে নারীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—আনোয়ারা বেগম (৫৪) ও ইউসুফ আলী (৫৫)। আনোয়ারা বেগম ঐ এলাকার মৃত মো. ইসহাকের স্ত্রী এবং ইউসুফ আলী জঙ্গল নাপোড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। গত বুধবার উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এবং পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ের ডেইল্যার জিরি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
