একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ গুণীজনকে ২০২১ সালের একুশে পদক দেওয়ার জন্য নাম ঘোষণা করেছে সরকার। এর মধ্যে চার জনকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২১ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়। পদকপ্রাপ্তরা হলেন—ভাষা আন্দোলনে :মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার, মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর), আফসার উদ্দিন আহমেদ (মরণোত্তর)।

অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য যারা পেয়েছেন—বেগম পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র), গোলাম হাসনায়েন (মুক্তিযুদ্ধ), ফজলুর রহমান খান ফারুক (মুক্তিযুদ্ধ), বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা মরণোত্তর (মুক্তিযুদ্ধ), অজয় দাশ গুপ্ত (সাংবাদিকতা), অধ্যাপক ড. সমীর কুমার সাহা (গবেষণা), বেগম মাহফুজা খানম (শিক্ষা), ড. মির্জা আব্দুল জলিল (অর্থনীতি), প্রফেসর কাজী কামরুজ্জামান (সমাজসেবা), কবি কাজী রোজী (ভাষা ও সাহিত্য), বুলবুল চৌধুরী (ভাষা ও সাহিত্য), গোলাম মুরশিদ (ভাষা ও সাহিত্য)।