নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় দুই বছরের সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিংগেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে রুহুল কবির রিজভী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসানসহ নেতাকর্মীরা অংশ নেন।
