চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪০

চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজন হলেন-ওহিদ মিয়া (৫৫), শহিদ মাঝি (৫০) ও আবদুল মান্নান (৪০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’  

ইত্তেফাক/এএএম