ইরানে পৌঁছালো রাশিয়ার টিকার প্রথম চালান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০০

রাশিয়ার স্পুটনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিন বৃহস্পতিবার ইরান পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা জানানো হয়। 

নিউজ এজন্সি ইরনা জানায়, মস্কো থেকে ভ্যাকসিনের প্রথম চালান তেহরানের ইমাম খোমেনী বিমান বন্দরে পৌঁছেছে।

আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, শিপমেন্টে পাঁচ লাখ টিকার ডোজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, রাশিয়া থেকে পাঁচ মিলিয়ন টিকার অর্ডার করা হয়েছে। 

ইত্তেফাক/এসআর