ফলোঅনের শঙ্কা কাটিয়ে চা বিরতিতে ক্যারিবীয়রা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪১

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে উইকেট খোয়ালেও ফলোঅনের শঙ্কা কাটিয়েছে ক্যারিবীয়রা।  প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল।

সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। উভয়ের ব্যাটিং দৃঢ়তায় ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশ এগিয়ে গেছে উইন্ডিজ শিবির। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। এতে করে বাংলাদেশের তুলনায় কম রানের ইনিংস খেলার সম্ভাবনাই সৃষ্টি হয়েছে।

চা বিরতির ঠিক আগে নাইমের বলে কট বিহাইন্ডের শিকার হন দা সিলভা। ১৪১ বলে ৪২ রান করে আউট হন তিনি। এরপরের ওভারেই আউট হন ব্ল্যাকউড। ১৪৬ বলে ৬৮ করে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেট পতনের পরেই চা বিরতির ঘোষণা দেন আম্প্যাররা। ওয়েস্ট ইন্ডিজের এখন পর্যন্ত সংগ্রহ ২৫৭ রান ৭ উইকেটের বিনিময়ে। এখনো ১৭৭ রানে পিছিয়ে আছে তারা।

ইত্তেফাক/টিআর