যেমন আছেন গৃহবন্দি সু চি 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭

সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে  গৃহবন্দি অবস্থায় রয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। শুক্রবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানিয়েছে যে সুস্থ রয়েছেন সু চি। 

এ নিয়ে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেস অফিসার কি টো বলেন, আমরা জেনেছি যে স্টেট কাউন্সিলর অং সাং সু চি  সুস্থ আছেন। যতদূর জেনেছি তিনি  গৃহবন্দি অবস্থায় রয়েছেন। 

গত সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। 

ইত্তেফাক/এআর