পঞ্চম শ্রেণির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮

পরিবেশ দূষণ

১৯. বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ কী দূষিত করে?    

উ:বায়ু।

২০. বায়ু দূষণের ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

উ:ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে।

২১. কী কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে?

উ: বায়ু দূষণ।

২২. পানি দূষণের ফলে কী মারা যাচ্ছে?

উ:জলজ প্রাণী।

২৩. পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে কী দূষণ হয়?

উ:পানি দূষণ।

২৪. ময়লা আবর্জনা পানিতে ফেলা ও কাপড় ধোয়ার মাধ্যমে কী দূষিত হয়?

উ:পানি।

২৫. পানি দূষণের ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

উ:কলেরা বা ডায়রিয়া এবং বিভিন্ন চর্মরোগে।

২৬. প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারকে কী বলা হয়?

উ:পরিবেশ সংরক্ষণ।

২৭. বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে কী দূষিত হয়?  

উ:মাটি দূষণ।

২৮. মাটি দূষণের ফলে জমির কী নষ্ট হয়?   উ:উর্বরতা।

২৯. মাটি দূষণ মানুষের কিসের উপর ক্ষতিকর প্রভাব ফেলে?

উ:স্বাস্থ্যের।

৩০. দূষিত মাটিতে উত্পন্ন ফসল মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করলে কী হয়?

উ:ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়।

৩১. কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশকের মাধ্যমে কী দূষিত হয়?   

উ:মাটি।

৩২. মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে কী?

উ:শব্দ দূষণ।

৩৩. মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে কোনটি?

উ:শব্দ দূষণ।

৩৪. বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চস্বরে গান বাজালে কী দূষণ হয়?    

উ:শব্দ।

৩৫. বিদ্যুত্ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কী করা যায়?

উ:পরিবেশ সংরক্ষণ।

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ব্রিটিশ শাসন

প্রতিটি অধ্যায় বারবার অনুশীলন করবে। তাহলে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারবে।

১১. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উ:সৈন্যবাহিনীর প্রধান মীরজাফরের বিশ্বাসঘাতকতার জন্য।

১২. পলাশীর যুদ্ধ কত সালে সংঘঠিত হয়? উ:১৭৫৭ সালে।

১৩. পলাশির যুদ্ধের পর কী হয়েছিল?

উ: নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যা করা হয়েছিল।

১৪. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?

উ:ইংরেজরা।

১৫. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?

উ:১৭৫৭-১৮৫৭ সাল পর্যন্ত।

১৬. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাসে কী নামে পরিচিত?

উ:কোম্পানির শাসন।

১৭. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উ:লর্ড ক্লাইভ।

১৮. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?

উ:কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে। 

১৯. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়?

উ:১৮৫৮ সালে।

২০. কত সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?

উ:১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।