৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।
