জলাবদ্ধতায় বোরো আবাদ ব্যাহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৮

চলতি অর্থ বছরে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রাম-ডুমুরিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু রাস্তাটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় দক্ষিণ শুয়াগ্রামের বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চলতি মৌসুমে প্রায় ২০০ বিঘা জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। কিনারাম, গবিন্দসহ একাধিক কৃষক বলেন, বিলে পানি থাকায় ধান রোপণ করতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, রাস্তায় কয়েকটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছিল। কালভার্টগুলো নির্মিত হলে কৃষকদের আর কোনো সমস্যা থাকবে না।