শেরপুর উপজেলার প্রত্যন্ত পল্লি গ্রাম মালিয়াটা পলিপাড়া। সীমান্ত ঘেঁষা এ গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি পাকা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। কৃষক ফরিদ বলেন, গ্রামের রাস্তা খারাপ হওয়ায় কমদামে জমিতেই ফসল বিক্রি করতে হয়। প্রভাষক মো. রাজু আহম্মেদ জানান, উপজেলার সংযোগ সড়ক থেকে মাত্র দুই কিলোমিটার রাস্তা পাকা হলেই এ ভোগান্তি শেষ হবে। উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মাদ জানান, অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি পাকা করা হবে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ জানান, রাস্তা পাকাকরণের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।
