টেকনাফে শুক্রবার ভোররাতে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আমিরুল হক জানান, মিয়ানমার থেকে ইয়াবা সাবরাং নাফ নদীর বড়খাল পয়েন্ট দিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে চাইলে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়াদুল মোরসালিনের নেতৃত্বে কোস্ট গার্ড জওয়ানরা ধাওয়া করলে সাদা রঙের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে পুনরায় মিয়ানমারের সীমানায় চলে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তা থেকে ঐ ইয়াবা জব্দ করে।
