আজ ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ার-ম্যান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মনিরামস্থ বাস ভবনে ও রংপুরের দেবী চৌধুরানীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
