রাশিয়ার স্তালিনগ্রাদের যুদ্ধ স্মরণ করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিআরসি)। স্তালিনগ্রাদের যুদ্ধের ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। সোভিয়েত সেনাবাহিনী টানা ২০০ দিন ধরে লড়াই করেছিল। প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল। তবে তারা জয় ছিনিয়ে এনেছিল। এ যুদ্ধের পর থেকে স্তালিনগ্রাদ পুরো সোভিয়েত জনগণের সাহস ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে।
বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন আরসিআরসির পরিচালক এম ই দোব্রোখোতভ। এ সময় তিনি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনা সম্পর্কে অবহিত করেন। এছাড়া বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতিও এ সময় শ্রদ্ধা জানান তিনি। প্রদর্শনীতে স্থান পেয়েছে স্তালিনগ্রাদের যুদ্ধকালীন সময়ের প্রায় ৩০টি আলোকচিত্র। সবার জন্য এই প্রদর্শনীটি উন্মুক্ত। চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।
