মুজিববর্ষ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সাটুরিয়া উপজেলা শাখার আয়োজনে ও কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজের সার্বিক সহযোগিতায় সাটুরিয়া সৈয়দ কালু শাহ ডিগ্রি কলেজ মাঠে গতকাল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত ঘোষ কুমার এ্যাপোলোর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। দৌলতপুর উপজেলা চেয়ারমম্যান নুরুল ইসলাম রাজা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ওয়াদুদ বাবু, সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
