কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে ঢাকার বাংলাবাজারস্থ বিউটি বোর্ডিং প্রাঙ্গণে ‘২১তম বঙ্গবন্ধু কবিতা উত্সব’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
২১তম বঙ্গবন্ধু কবিতা উত্সবের আহ্বায়ক কবি শাফিকুর রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি তৌহিদুল ইসলাম কনক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল, কবি রাজু আলীম, কবি মারফিয়া খান, কবি ইউসুফ রেজা, কবি আমিনুর রানা, কবি ওয়ালি জসিম ও কবি বাপ্পি সাহা। কবিতা উত্সবে শতাধিক কবি বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
