বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য পরিবহন বিভাগে রুস্তম আলী খানকে আহ্বায়ক করে ৩২ সদস্য কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সমিতির কেন্দ্রীয় দপ্তরে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্ল্যাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান এমপি। সভায় পণ্য পরিবহনের সমস্যা ও বিশেষ করে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য বিভাগের সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মান্নান, সদস্য হাজি তোফাজ্জল হোসেন মজুমদার, হোসেন আহম্মেদ মজুমদারসহ পণ্য পরিবহন সেক্টরের বিভিন্ন জেলা সংগঠনের আগত নেতৃবৃন্দ। —সংবাদ বিজ্ঞপ্তি
