গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১

বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, খাঞ্জাপুর এলাকায় বিকল একটি ট্রাক থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক ও হেলপার। এসময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালক ও একজন হেলপার নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি ।

ইত্তেফাক/এএএম