না ফেরার দেশে চলে গেলেন অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। ‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত এই অভিনেতা শুক্রবার ক্যান্সিটিকাটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।
১৯২৯ সাল কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণে, কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন এই অভিনেতা। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় সমান দক্ষ ছিলেন ক্রিস্টোফার প্লামার।
কিংবদন্তি এ অভিনেতা বিগত সাত দশক ধরে শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন। অভিনয় করেছেন ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’, ‘অল দ্য ওয়ার্ল্ড’-এর মতো সিনেমায়।
অভিনেতা ক্রিস্টোফার প্লামার ২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।
ইত্তেফাক/বিএএফ
