পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক।একজন রাজনীতিবিদ হচ্ছেন তিনি, যিনি পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন, আর যিনি পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাসের সরদারবাড়ী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অদুদ বালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ মাদবরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি আলী আকবর পাইক, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা, সাংগঠনিক সম্পাদক মাকসুদ বালা, ফয়সাল আহমেদ রতন, জেলা শ্রমিক লীগের সদস্য শাহাদাৎ হোসেন সরদার।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে শেখ হাসিনা তাঁর যোগ্যতা, সততা, আত্মত্যাগ, দূরদর্শিতা ও দেশপ্রেমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। আমাদের এই বাংলাদেশের সকল গ্লানি দুঃখ-কষ্টকে যিনি একহাতে সামলে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনিই হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বদলে যাওয়া অগ্রসরমান বাংলাদেশ, যেটি আমাদের কাছে সবচেয়ে গর্বের।
জননেত্রী শেখ হাসিনা সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করেও এদেশের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একারণেই এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক।
ইত্তেফাক/এসআই
