হিমন এডওয়ার্ড গমেজ, শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সততার পুরস্কার
উদ্দীপক: কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। হাজী মকবুল সাহেব তার যাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল। আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠাল তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না। কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।
ক. স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? ১
খ. স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ২
গ. কালাম ও আবুলের কাজের মাঝে ‘সততার পুরস্কার’ গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। ৩
ঘ. হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা নিহিত- কথাটি বিশ্লেষণ করো।৪
ক. স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।
খ. ফেরেশতা হলেন আল্লাহ্র দূত। তাঁরা নূরের তৈরি।
মহান আল্লাহ মানব জাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এ পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না। আল্লাহ তায়ালা এমনিভাবে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আর এ কাজের দায়িত্ব দেন একজন ফেরেশতার উপর। আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
গ. কামাল ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবলরোগী ও টাকওয়ালার দিকটি প্রতিফলিত হয়েছে।
সততার পুরস্কার গল্পে আমরা দেখতে পাই ধবলরোগী ও টাকওয়ালা আল্লাহর কৃপায় স্বর্গীয় দূতের সাহায্যে ভালো হয়েছে। তারা দূতের দেওয়া উট ও গাই পেয়ে প্রচুর উট ও গাভীর মালিক হয়ে সুখে দিন অতিবাহিত করছে। কিন্তু ঐ দূত যখন পুনরায় ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসেন তখন তারা তাদের পূর্বের কথা সম্পূর্ণ অস্বীকার করে এবং দূতকে সাহায্য না দিয়ে ফিরিয়ে দেয়।
পক্ষান্তরে আমরা উদ্দীপকে দেখতে পাই হাজী মকবুল সাহেব অর্থ দিয়ে আবুলকে একটি রিক্সা এবং কালামকে একটি ভ্যান গাড়ি কিনে দেন। এর ফলে তাদের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়। কিন্তু তাদের পরীক্ষা করার জন্য যখন হাজী সাহেব এক ভিক্ষুককে পাঠালেন তখন তারা তাকে সাহায্য না করেই ফিরিয়ে দেয়। তাই কালাম ও আবুলকে একজন অকৃতজ্ঞ ব্যক্তি বলা যায়। আর উদ্দীপকে গল্পের এ অকৃতজ্ঞ দিকটিই প্রতিফলিত হয়েছে।
আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সত্ লোককে যথাযথ পুরস্কার দেন।
ঘ-এর উত্তর আগামীকাল
