পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী
অংশীদারি ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা প্রদত্ত হয়েছে?
(ক) ২ ধারা (খ) ৩ ধারা
(গ) ৪ ধারা (ঘ) ৫ ধারা উত্তর: গ
২। কে অংশীদার হওয়ার যোগ্য?
(ক) সরকারি কর্মকর্তা (খ) রাষ্ট্রপতি (গ) গৃহিণী (ঘ) বিদেশি নাগরিক
উত্তর: গ
৩। সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন?
(ক) ৭জন (খ) ১০ জন
(গ) ২০ জন (ঘ) ৫০ জন
উত্তর:গ
৪। নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?
(ক) নামমাত্র (খ) ঘুমন্ত
(গ) সীমাবদ্ধ (ঘ) প্রতিবন্ধ
উত্তর: গ
৫। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো-
i. একাধিক সদস্য
ii. চুক্তিবদ্ধ সম্পর্ক iii. নিবন্ধন
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:ক
৬। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় সাধারণভাবে কেমন ? (ক) সসীম
(খ) অসীম
(গ) মূলধন পর্যন্ত সীমাবদ্ধ
(ঘ) প্রতিশ্রুতিমূল্য পর্যন্ত সীমাবদ্ধ
উত্তর:খ
৭। শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে ?
(ক) সাধারণ (খ) ঐচ্ছিক
(গ) সীমাবদ্ধ (ঘ) নির্দিষ্ট
উত্তর:খ

