পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ার চিলাকারা-আদর্শপাড়া সড়কের একটি কালভার্টের পাটাতন ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। কালভার্টটি কোদালিয়া পূর্বপাড়া গ্রামের নান্নুর বাড়িসংলগ্ন স্থানে অবস্থিত। স্থানীয়রা কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। ব্যবসায়ী সোলাইমান কবীর জানান, দুই বছর আগে কালভার্টটি ভেঙে গেলেও এখনো মেরামত করা হয়নি। স্থানীয় অনির্বাণ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আরিফুল হাসান আরজু জানান, পাঁচ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ইত্তেফাককে জানান, সরেজমিনে পরিদর্শন করে কালভার্টটি পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
