সুজানগরে অবৈধভাবে চলছে বালু উত্তোলন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, নদী সংলগ্ন হাসামপুর, বড়খাপুর এবং নাজিরগঞ্জ এলাকা থেকে ঐ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে পদ্মা পাড়ের বাড়িঘর, ফসলি জমি। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বরখাপুর, হাসামপুর, কামারহাট, গোয়ারিয়া এবং মালফিয়া গ্রামের শতশত বাড়িঘর, ফসলি জমি, মূল্যবান গাছপালা এমনকি নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত ভাঙনের মুখে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায়ই অবৈধ বালু উত্তোলনকারীদের কারাদণ্ড দেওয়া হচ্ছে।