সৈয়দপুরে গাছে গাছে বিজ্ঞাপন!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের জন্য বেছে নেওয়া হচ্ছে গাছ। এতে জীবনের ঝুঁকিতে পড়েছে সড়কের গাছগুলো। বিজ্ঞাপনের পেরেকের আঘাত থেকে রক্ষা পাচ্ছে না ছোট গাছও। সরেজমিনে দেখা যায় ১০০ শয্যা হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল মোড়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, উপজেলা চত্বরের সড়কসহ বিভিন্ন সড়কের গাছে ঝুলছে বিভিন্ন বিজ্ঞাপন। সৈয়দপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা মমতাজ জাহান বলেন, গাছে লোহার পেরেকের কারণে পানি জমে গাছ ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শিগিগর ব্যবস্থা গ্রহণ করা হবে।