রৌমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে নিখোঁজের সাত ঘণ্টা পর শুক্রবার রাতে এক শিশুর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হোসাইন সাফি (৩)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হোসাইন সাফি উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে। শুক্রবার বিকালে সে নিখোঁজ হয়। রৌমারী থানার ওসি মোন্তাছির বিল্লাহ বলেন, উপজেলার ঝগড়ারচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাতকড়াইবাড়ী গ্রামের অপু (১৬) নামের একজনকে আটক করা হয়েছে।