বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে শনিবার বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আল হাদি (৩)। সে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয় গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। নিজ ঘরের টেবিলের ওপর রাখা মালটিপ্লাগ হাতাহাতি করতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়।