বকশীগঞ্জে বাল্যবিয়ে
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জাল জন্ম সনদ দিয়ে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বকশীগঞ্জে বর, কাজির দুই সহযোগী ও কনের বড় ভাইসহ চার জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া গ্রামে রিয়াদ হোসেন (১৮) নামের এক কিশোরের সঙ্গে ১২ বছর বয়সি এক কন্যাশিশুর বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে জাল জন্ম সনদ দিয়ে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বর, কাজির দুই সহযোগীসহ চার জনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, সবকিছু যাচাই-বাছাই করেই চার জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
