বরিশালে চরের মাটি কাটার দায়ে তিন জনকে কারাদণ্ড

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

বরিশাল অফিস

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চর পাওয়ার এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় অবৈধভাবে চরের মাটি কাটার অভিযোগে উপজেলার জাংগালিয়ার খালেদ হাওলাদারকে তিন মাস, মানিকগঞ্জের ঘিওর এলাকার বায়োজিদ হাসানকে এক মাস ও জামালপুরের সরিষাবাড়ী এলাকার শিমুল মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মাটি কাটার কাজে ব্যবহূত একটি ভেকু জব্দ করা হয়।