ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিগত সপ্তাহের প্রথম কার্যদিবস গত রবিবার লেনদেন শুরুর আগে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩৯ দশমিক ৬০ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারটির দাম ৬ দশমিক ১০ টাকা বা ১৫ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক শীর্ষ ১০ শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমআই সিমেন্টের ১০ দশমিক ৭৬ শতাংশ, জিকিউ বলপেনের ৮ দশমিক ২৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৬ দশমিক ৬১ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬ শতাংশ, রেকিট বেনকিজারের ৪ দশমিক ৪৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ৪ দশমিক ১৮ শতাংশ, সোনালি আঁশের ৩ দশমিক ২৯ শতাংশ এবং ওয়ালটন হাই-টেকের ৩ দশমিক ২০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
