ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিগত সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরুর আগে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৭১ দশমিক ৭০ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ দশমিক ৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক ৩০ টাকা বা ২৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক শীর্ষ ১০ শেয়ারের দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ১৫ দশমিক ৪৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১৩ দশমিক ৬২ শতাংশ, সামিট পাওয়ারের ১২ দশমিক ৪৫ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ১২ দশমিক ৪৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১২ দশমিক ০৭ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ৫৭ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০ দশমিক ৭৪ শতাংশ, শ্যামপুর সুগারের ১০ দশমিক ৬৮ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের ১০ দশমিক ৩৭ শতাংশ শেয়ারের দাম কমেছে।
