স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগ চলছে। এর মধ্যে লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও আজ শুরু হচ্ছে। বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা আড়াইটায় উদ্বোধনী খেলায় নোফেল স্পোর্টিং ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব লি. মুখোমুখি হবে। ১২ দল লড়াই করবে। ফরাশগঞ্জ, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক, ফকিরেরপুল ইংমেন্স ক্লাব, ঢাকা সিটি এএফসি লি., ফর্টিস ফুটবল ক্লাব লি., স্বাধীনতা ক্রীড়া সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, কাওরান বাজার প্রগতী সংঘ, ওয়ারী ক্লাব, নোফেল স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব।
