বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গতকাল শনিবার নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুনীল কুমার, চেতন শর্শা ও সানী ম্যাগু।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এনএসআই সদস্যরা। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ মিলেনি। তারা মোবাইল ফোনে অনলাইনে এ জুয়া খেলে থাকেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মোবাইল ফোন সেটগুলো জব্দ করে যাচাই-বাছাই করা হচ্ছে। জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
