ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী মাগুরাবাসীর সংগঠন মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি ঢাকার ২০২১-২২ সালের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা শুক্রবার ঢাকার অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি ডা. বিনয় কুমার দাস এবং সাধারণ সম্পাদক ডা. রাহুল মিত্র ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন। সিনিয়র সহসভাপতি সনত্ সেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন সাহা, কোষাধ্যক্ষ লাবনী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্যসহ নতুন কমিটির সব সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রায় ২ হাজার সনাতন ধর্মাবলম্বীর এ সংগঠন নানা সামাজিক কাজের সঙ্গে জড়িত। সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক ডা. রাহুল মিত্র আগামী ১৬ ফেব্রুয়ারি মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা আয়োজিত সরস্বতী পূজায় মাগুরাবাসীকে আমন্ত্রণ জানান। —প্রেস বিজ্ঞপ্তি
